সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১০

শিরোনাম :
বরিশালের দুইটি উপজেলার ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধানশিক্ষক বানারীপাড়ায় ২০০ পিস ইয়াবা ও গাঁজাসহ চাচা-ভাতিজা আটক ঘুরতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে লাঞ্ছিত ব্যাংক কর্মকর্তা স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বরিশাল সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ গৌরনদীতে বিডি ক্লিন সদস্যকে মারধর ও হুমকি, থানায় অভিযোগ লঞ্চ থেকে কিশোরীর ঝাঁপ, ৩ দিন পর মরদেহ উদ্ধার প্রাথমিক শিক্ষায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে : ববি হাজ্জাজ বরিশালের সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন আজ বঙ্গভবনে নতুন অধ্যায় শুরু করছেন রাষ্ট্রপতি সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক
সড়ক দখল করে দোকান, উচ্ছেদ চায় নগরবাসী

সড়ক দখল করে দোকান, উচ্ছেদ চায় নগরবাসী

dynamic-sidebar

মোঃ জিয়াউদ্দিন বাবু, অতিথি প্রতিবেদক ॥ নগরীর সদর রোড, চকবাজার, ফজলুল হক এভিনিউজ, ফলপট্টি, দক্ষিণ চকবাজার, পোট রোড, লঞ্চঘাট, নতুন বাজার, বটতলা, রূপাতলী, নথুল্লাবাদ, মেডিকেল কলেজের সামনে, নাজির মহল্লা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত হকাদের দখলে থাকার কারনে পথচারীদের রাস্তা উপর দিয়ে চলাচল করায় অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছে।

 

অপর দিকে নগরীর জিলা পরিষদের সামনের রাস্তায় এবং নগর ভবনের সামনে রাস্তা দখল করে ভ্যানগাড়ীর উপর কাপড়ের দোকান দিয়ে বছরের পর বছর ব্যবসা করে আসছে এক শ্রেণীর লোকজন। নগরীর গুরুত্বপূর্ণ রাস্তার উপর ভ্যান বসিয়ে এবং ফুটপাত দখল করায় পথচারীরা পড়ছে দুর্ভোগে। অপর দিকে নগরীর গৃজ্জা মহল্লা, পোস্ট রোডের রাস্তার উপর রাস্তা ধকল করে ব্যবসা করে আসছে এক শ্রেণীর লোকজন।

 

নগরীর সমস্ত ফুটপাত হকাদের দখলে চলে যাওয়ায় পথচারীদের চলাচল করতে ভীষন অসুবিধা হচ্ছে। অপর দিকে নগরীর সোহেল চত্বরে রাস্তার উপর ভ্যান বসিয়ে ব্যবসা করায় পথচারীরা চলাচল করতে পারছে না। নগরীর এমন কোন ফুটপাত নেই যেটা হকাদের দখলে নেই।

 

বরিশাল বাসী নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে ফুটপাত দখল মুক্ত করার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net