, ,

শিরোনাম :
কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
বরিশালে বাস-টেম্পু সংঘর্ষে নারীসহ নিহত ৩

বরিশালে বাস-টেম্পু সংঘর্ষে নারীসহ নিহত ৩

dynamic-sidebar

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাস-টেম্পুর সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- জসিম হাওলাদার (৪৫), রাজিব খান (৪০) ও সুরভী আক্তার (৩৫)।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক এলাকার জিরো পয়েন্ট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে আটজন যাত্রী নিয়ে টেম্পুটি বরিশাল যাচ্ছিল। এদিকে ঢাকা থেকে যাত্রীবাহী বাস বেপারী পরিবহন কুয়াকাটা যাচ্ছিল। দুটি গাড়ি দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুতে থাকা তিন যাত্রী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় গাড়ির পাঁচ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জসিম হাওলাদার বরিশালের কাউনিয়া এলাকার বাসিন্দা এবং রাজিব খান নলছিটি উপজেলা পূর্ব কামদেবপুর গ্রামের বাসিন্দা এবং সুরভী নলবুনিয়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। অন্য যাত্রীরা সবাই নলছিটি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, দুর্ঘটনায় দুই পুরুষ ও এক নারী যাত্রী নিহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net