, ,

শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি
বরিশালে বাস-টেম্পু সংঘর্ষে নারীসহ নিহত ৩

বরিশালে বাস-টেম্পু সংঘর্ষে নারীসহ নিহত ৩

dynamic-sidebar

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাস-টেম্পুর সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- জসিম হাওলাদার (৪৫), রাজিব খান (৪০) ও সুরভী আক্তার (৩৫)।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক এলাকার জিরো পয়েন্ট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে আটজন যাত্রী নিয়ে টেম্পুটি বরিশাল যাচ্ছিল। এদিকে ঢাকা থেকে যাত্রীবাহী বাস বেপারী পরিবহন কুয়াকাটা যাচ্ছিল। দুটি গাড়ি দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুতে থাকা তিন যাত্রী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় গাড়ির পাঁচ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জসিম হাওলাদার বরিশালের কাউনিয়া এলাকার বাসিন্দা এবং রাজিব খান নলছিটি উপজেলা পূর্ব কামদেবপুর গ্রামের বাসিন্দা এবং সুরভী নলবুনিয়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। অন্য যাত্রীরা সবাই নলছিটি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, দুর্ঘটনায় দুই পুরুষ ও এক নারী যাত্রী নিহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net