বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৪

শিরোনাম :
মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার হুমকির মুখে কুয়াকাটা সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্স শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন বরিশালে দুই সড়কে জলাবদ্ধতা কমছেই না

বরিশাল সিটি করপোরেশনের ১৩৪ কর্মচারী চাকরিচ্যুত

dynamic-sidebar

আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেওয়ার ২৮ দিন পর অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ১৩৪ জন কর্মচারীর নিয়োগ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের নিয়োগ বাতিল করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার (ভারপ্রাপ্ত)। আগামী সপ্তাহে আরো ৫১ জন কর্মচারীর নিয়োগ বাতিল করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

এসব কর্মচারি সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিদায় নেওয়ার এক মাস আগে নিয়োগ পেয়েছেন বলে সিটি করপোরেশন থেকে দাবি করা হচ্ছে। তবে নিয়োগ বাতিল হওয়া কর্মচারীদের অভিযোগ, তারা দুই মাস কাজ করলেও তাদেরকে কোনো টাকা না দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে প্রতিষ্ঠানটির প্রশাসন, হাটবাজার, পরিছন্নতা, ভান্ডার, বিদ্যুৎ সম্পত্তি, জন্ম নিবন্ধন, প্রকৌশল, সিটি নিরাপত্তা, কর আদায়, সম্পত্তি, বাণিজ্য ও জনসংযোগসহ কয়েকটি শাখায় কর্মরত ১৩৪ জন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। এ সংক্রান্ত একটি নোটিশ সিটি করপোরেশনের নোটিশ বোর্ডেও টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আরো ৫১ জন কর্মচারীকে মোবাইল ফোনের মাধ্যমে কর্মস্থলে আসার জন্য নিষেধ করা হয়েছে।

সিটি করপোরেশনের নিরাপত্তাকর্মী শহিদুল ইসলাম বলেন, ‘দুই মাস চাকরি করেছি। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় কাজ শেষে নগরভবনে গেলে প্রশাসনিক কর্মকর্তা জানিয়ে দেন আর আসতে হবে না। আমাকে এক মাসের বেতন দেওয়া হয়নি।’

প্রশাসনিক শাখায় কর্মরত অফিস সহকারী তাজাম্মুল ইসলাম বলেন, ‘নভেম্বর মাসের ১ তারিখ চাকরিতে যোগদান করেছি। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস করেছি। এরপরই জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে।’

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার বলেন, ‘তাদের যতটা কর্মচারী প্রয়োজন তার চেয়েও দ্বিগুণ রয়েছে। আর এসব কর্মচারী দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া। নিয়োগ দেওয়ার সময় শর্ত ছিল যখন ইচ্ছা কর্তৃপক্ষ তাদের চাকরি বাতিল করতে পারে। তাই ১৩৪ জনের নিয়োগ বৃহস্পতিবার সন্ধ্যায় বাতিল করা হয়েছে। বাকি ৫১ জনের নিয়োগ রোববার বাতিল করা হবে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net