, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ ইউনুস আলী

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যক্ষ ইউনুস আলী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী। তিনি ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। সোমবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।

 

 

নিয়োগের শর্তে বলা হয়েছে, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করবেন, তিনি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন, বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না, সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা প্রদান করবেন, তিনি স্ব-স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্যৎ তহবিল, গোষ্ঠী বীমা ও অন্যান্য তহবিল চাঁদা প্রদান করবেন, বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তার লিভ স্যালারি ও পেনশনের চাঁদা প্রদান করবেন। সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রিত হবে।

 

 

প্রসঙ্গত, প্রফেসর মো.ইউনুস আলী সিদ্দিকী ১৯৯৩ সালে বরগুনা সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন, এরপর যশোর মাইকেল মধুসূদন কলেজ, বরিশালের চাখারে সরকারি ফজলুর হক কলেজে ৩ বছর উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়া একাধিকবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

 

 

 

বরিশাল সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ছিলেন তিনি। এছাড়াও শিক্ষকতা জীবনে ৩১ বছরের মধ্যে ২৩ বছর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলেই নিজ কর্মস্থলে যোগদান করবেন বলে জানিয়েছেন প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net