রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৪

২৯ ডিসেম্বর বরিশালে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২৯ ডিসেম্বর বরিশালে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

dynamic-sidebar

খবর বরিশাল ‍॥ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে সফরের প্রস্তুতিগ্রহণ করেছেন। আগামী (২৯ ডিসেম্বর) তিনি বরিশালে আসছেন এমন তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
তিনি বলেন, আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় বরিশাল নগরীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমনের খবরে উজ্জীবিত বরিশালের নেতাকর্মীরা। তার এ আগমনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে নৌকার পক্ষে ভোট বিপ্লব ঘটবে বলে জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম।

তিনি বলেন, প্রাণের নেত্রীকে বরিশালবাসী নির্বাচনের আগ মুহূর্তে সামনে থেকে দেখবে। এর চেয়ে সুখের খবর আর কিছু হতে পারে না। ওই দিন বঙ্গবন্ধু উদ্যানের সমাবেশে দক্ষিণাঞ্চলের লাখো লোকের সমাগম ঘটবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বরিশালের উন্নয়নের প্রতিশ্রুতির সব কাজ শেষ হয়েছে। এবারে তার আগমনের মধ্য দিয়ে ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ের কাজটি আরও তরান্বিত হবে। নির্বাচনের আগে তার এই আগমন দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও সু-সংগঠিত করবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net