রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৮

গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ’র নেতৃত্বে বিজয় শোভাযাত্রা

গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ’র নেতৃত্বে বিজয় শোভাযাত্রা

dynamic-sidebar

গৌরনদী প্রতিনিধি // কেন্দ্রীয় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

স্বাধীনতার মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাগ্নে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য, সাবেক চীফ হুইপ ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ’র নেতৃত্বে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মহান বিজয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে।

 

 

শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবুল হাসানাত আব্দুল্লাহ্, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান সহ অন্যান্যরা। শোভাযাত্রায় সাত ইউনিয়ন ও একটি পৌরসভার হাজার হাজার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে অংশগ্রহন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net