বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৮

শিরোনাম :

পানিসম্পদ প্রতিমন্ত্রীর স্ত্রীর দাফন সম্পন্ন

dynamic-sidebar

খবর বরিশাল ‍॥ পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম’র স্ত্রী লায়লা শামীম আরা এর দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার তার জানাজা শেষে দাফন করা হয়। জানা গেছে বাদ জোহর বারিধারা ডিওএইচএস জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

পরে বনানী কবর স্থানে দাফন করা হয়। গত বৃহস্পতিবার ভোর রাতেভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। এক পুত্র সন্তানের জননী লায়লা শামীম আরা দীর্ঘদিন ধরে কিডনী জনিত রোগে ভুগছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net