বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৪

শিরোনাম :

বরিশালের জনসভা সমাবেশস্থলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারে বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা থেকে সড়ক পথে রওয়ানা হওয়া প্রধানমন্ত্রী বেলা ১.৩০ মিনিটের দিকে দিকে বরিশাল সার্কিট হাউজে পৌঁছেছেন বলে জানিয়েছেন উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

বিকাল ৩টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় দলের মনোনীত প্রার্থীদের পক্ষে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাবেন আওয়ামী লীগ সভাপতি।

এই জনসভা সফলে গঠিত সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার জানান, দীর্ঘ পাঁচ বছর পর আওয়ামী লীগ সভাপতির এই সফরকে ঘিরে বরিশাল জেলা ও মহানগরসহ দক্ষিণাঞ্চলের সব জেলা-উপজেলার দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে এর মধ্যেই জনসভাস্থলে হাজির হয়েছেন নেতাকর্মীরা। এর মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে বঙ্গবন্ধু উদ্যানের সমাবেশস্থল।

অ্যাডভোকেট বলরাম বলেন, বেলা তিনটায় সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী। এই সমাবেশে সভাপতিত্ব করবেন বরিশাল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।

বক্তব্য দেওয়ার তালিকায় আরও রয়েছেন- ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বরিশাল সদর আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ।

সমাবেশ সঞ্চালনা করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net