মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৬

শিরোনাম :
আমাদের লক্ষ ২০৪১ সাল-বরিশালে প্রধানমন্ত্রী

আমাদের লক্ষ ২০৪১ সাল-বরিশালে প্রধানমন্ত্রী

dynamic-sidebar

খবর বরিশাল ॥ বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছনে, আমাদের লক্ষ ২০৪১ সাল। ২০৪১ সালে আমাদের দেশ হবে স্মার্ট বাংলাদেশ। তার জন্য আমি বলব আমাদের দেশের ছাত্র ছাত্রী মেধাবী হতে হবে। তিনি আরও বলেন, জাহিদ ফারুক সততার সাথে দায়িত্ব পালন করছে।

 

তিনি অত্যন্ত ভালো মানুষ, আমি তাকে মনোনয়ন দিয়েছি। আপনারা তাকে বিজয়ী করবেন। তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব খুব ভালোভাবে পালন করছেন। এসময় তিনি বরিশালের সকল আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তিনি আরও বলেন আমি বিএনপি-জামাতকে ধিক্কার জানাই। তাদের মানুষ আর চায়না, তারা নির্বাচন চায়না, বানচাল করতে চায় না।

 

তিনি আরও বলেন, নির্বাচনের দিন আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, মার্কাটি কি? মার্কা নৌকা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net