, ,

শিরোনাম :
কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
আগৈলঝাড়ায় স্ত্রীর মারধরে হাসপাতালে ভর্তি স্বামী

আগৈলঝাড়ায় স্ত্রীর মারধরে হাসপাতালে ভর্তি স্বামী

dynamic-sidebar

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। স্ত্রীর নির্যাতনের শিকার স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। স্বামী আশীষ হালদার অভিযোগ করেছেন, স্ত্রী সীমা তাঁর কাছে ১০ লাখ টাকা দাবি করেছেন।

স্থানীয় ও পরিবারের সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের তালতারমাঠ গ্রামের সুধীর হালদারের ছেলে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার কালারবাড়ী গ্রামের শখা নাথ হালদারের মেয়ে সীমা রানী হালদারকে আড়াই বছর আগে প্রেম করে বিয়ে করেন। ঢাকায় তাঁদের বিয়ে হয়। আড়াই বছর আগে তাঁদের বিয়ে হলেও তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি বলে দাবি আশীষ হালদারের।

আশীষ হালদার বলেন, বিয়ের পর থেকেই সীমা হালদার বিভিন্ন সময় নগদ টাকা, স্বর্ণালংকার হাতিয়ে নেন। গত ৩০ ডিসেম্বর রাতে আশীষ হালদার ঢাকা থেকে এসে রাতে ঘুমাতে একসঙ্গে ঘুমাতে যান। ঘনিষ্ঠ হতে চাইলে স্ত্রী আপত্তি জানান। এ নিয়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আশীষ হালদারের স্পর্শকাতর স্থানে লাথি মারেন এবং হাতের বিভিন্ন স্থানে কামড় দিয়ে গুরুতর আহত করেন সীমা। আশীষের চিৎকারে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা হাসপাতালের বেডে চিকিৎসাধীন আশীষ হালদার ঘটনার বর্ণনায় আরও বলেন, ‘আড়াই বছর পূর্বে বিয়ে হলেও আমাদের আজও কোনো দৈহিক সম্পর্ক হয়নি। আমার স্ত্রী আমরা সঙ্গে সংসার করবে না বলে ১০ লাখ টাকা দাবি করে আসছে।’

এ বিষয়ে জানতে চাইলে সীমা রানী হালদার ১০ লাখ টাকা দাবি করার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আশীষকে ঢাকায় বসে ৫ মিনিট দেখে বিয়ে করেছি। তাকে আমার পছন্দ হয়নি। সে ঢাকা থেকে এসেই আমার গায়ে হাত দিয়েছে। এ জন্য আমি তাকে লাথি মেরেছি।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net