, ,

শিরোনাম :
একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০
বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, ৪ জনের মৃত্যু

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, ৪ জনের মৃত্যু

dynamic-sidebar

খবর বরিশাল ‍॥
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে চারজন নিহত হওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে রাত ৯ টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, কমলাপুরের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। পর্যায়ক্রমে ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরো বলেন, আগুনে চারজন নিহত ও বেশকয়েকজন দগ্ধ হয়েছেন। ওই এক্সপ্রেস ট্রেনটির ৪টি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। বেনাপোল থেকে ঢাকায় যাত্রী নিয়ে ফিরছিল ট্রেনটি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net