, ,

শিরোনাম :
গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক
আগামী ৯ মার্চ বরিশালের দুই ওয়ার্ডের উপ-নির্বাচন

আগামী ৯ মার্চ বরিশালের দুই ওয়ার্ডের উপ-নির্বাচন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশাল সিটি করপোরেশনের ৮ ও ২২ নম্বর ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৯ মার্চ। এ দুটি ওয়ার্ডের নির্বাচনী তফসিল প্রকাশ করে বরিশালের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুন্সী জানিয়েছেন, তফসিল অনুযায়ী আগামী ১৩ ফেব্রুয়ারী মনোনয়ন জমা দেয়া শেষ দিন।

 

 

১৫ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র বাছাইয়ের পরে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারী আপীল করার সময় নির্ধারন করা হয়েছে। ১৯ ও ২০ ফেব্রুয়ারী আপীল নিম্পত্তি শেষে ২২ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্ব শেষে প্রচারনা শুরু হবে । গত ১১ জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে নগরীর ৮ নম্বর ওয়ার্ড থেকে ষষ্ঠবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন বিএনপি’র সেলিম হাওলাদার ও ২২ নম্বর ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মো. আনিছুর রহমান দুলাল।

 

 

কিন্তু গত ২৮ জুন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সেলিম হাওলাদার। অপরদিকে ক্লোন ক্যান্সারে আক্রান্ত আনিসুর রহমান দুলাল দীঘ চিকিৎসার পরে ত ১০ সেপ্টেম্বর ইন্তেকাল করেন । তাদের মৃত্যুতে এ দুটি ওয়ার্ডরে কাউন্সিলর পদ শুন্য হয়।

 

 

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুন্সী সাংবাদিকদের জানান, তফসিল অনুযায়ী ৯ মার্চ দুটি ওয়ার্ডেই ইভিএম’এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে। ৮ নম্বর ওয়ার্ডে তিনটি ও ২২ নম্বর ওয়ার্ডে চারটি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। দুইটি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৩৮ জন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net