, ,

শিরোনাম :
গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক
জাতীয় পরিচয়পত্র করাতে এসে নারীসহ আটক-৩

জাতীয় পরিচয়পত্র করাতে এসে নারীসহ আটক-৩

dynamic-sidebar

খবর বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র করতে এসে ভারতীয় নাগরিকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

 

তলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার ও ইউপি সদস্য মোঃ হারুন এর দেয়া প্রত্যায়নপত্র ও জন্মনিবন্ধন নিয়ে এই এনআইডি কার্ড করার চেস্টা করে ভারতীয় নাগরিকসহ ৩ জন।

 

আটককৃতরা হচ্ছেন ভারতের উরিশ্যা বলাঙ্গির জেলার পাটনাগর উপজেলার বনকাবিহার গ্রামের শ্যাম সুন্দর বড়িয়ার মেয়ে সাবিত্রী বড়িয়া(২৯), উজিরপুর উপজেলার সাতলা ৬নং ওয়ার্ডের মৃত আব্দুস সালাম হাওলাদারের ছেলে এবায়দুল হাওলাদার (২৬) ও এনামুল হাওলাদার। আটককৃতরা জানান, সাবিত্রীকে ৭ বছর পূর্বে এবায়দুল বিয়ে করে। তবে কোন কাগজপত্র দেখাতে পারেনি।

 

৮ ফেব্রুয়ারী সাবিত্রীর নাম পরিবর্তন করে হালিমা খানম লিখে ভুয়া কাগজপত্র তৈরি করে উজিরপুর উপজেলা নির্বাচন অফিসে দাখিল করেন। এ সময় সন্দেহ হলে নির্বাচন অফিসার আব্দুর রশিদ তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানান, দুপুর ২টার দিকে ভোটার আইডি কার্ড করার জন্য কাগজপত্র জমা দেয়। এরপর তার মুখের ভাষা শুনে সন্দেহ হওয়া অনুপ্রবেশকারী নারীসহ ৩ জনকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

 

ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার জানান, ভুল বুঝিয়ে প্রত্যায়ন নেয়া হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, জিঙ্গাসাবাদ চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net