, ,

শিরোনাম :
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ
বাকেরগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত, আহত ২

বাকেরগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত, আহত ২

dynamic-sidebar

খবর বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে ট্রলি উল্টে এর চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুজন। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন টিএনটি সড়কের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান (৩২) উপজেলার ভরপাশা ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।
জানা গেছে, বরিশাল থেকে বাকেরগঞ্জ আসা একটা বাস টিএনটি সড়কের সামনে ঘুরিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ওই সময় লেবুখালি থেকে দ্রুত গতির একটি ট্রলি বাসের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফজলুল করিম দারুত সুন্নত মাদরাসার সামনে উল্টে যায়।
স্থানীয়রা ট্রলিতে থাকা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেহেদীর মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান দুর্ঘটনায় মেহেদীর মৃত্যু নিশ্চিত করেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, পরিবারের আবেদনের সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হতে পারে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net