শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০০

শিরোনাম :
হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন
স্মার্ট বাংলাদেশে গড়তে হলে আমাদের স্মার্ট হতে হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশে গড়তে হলে আমাদের স্মার্ট হতে হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

খবর বরিশাল ॥ বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে হলে আমাদের দেশের নাগরিকদের স্মার্ট হতে হবে।

 

আমাদের লেখা পড়ায় স্মার্ট হতে হবে, আমাদের কার্যক্রমে স্মার্ট হতে হবে, আমাদের সব ক্ষেত্রে স্মার্ট হতে হবে। তাহলেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারব।

 

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী জাহিদ আরও বলেন, আমরা যদি আমাদের কাজ-কর্ম ও লেখাপড়ায় স্মার্ট হতে না পারি, তাহলে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার যে কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব না।

 

এ সময় প্রতিমন্ত্রী তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি জানি তোমরা লেখাপড়ায় অনেক মনোযোগী। তারপরও আমি তোমাদের প্রতি আহ্বান জানাবো তোমাদের লেখাপড়ার মান আরও উন্নত করতে হবে।  তোমাদের বরিশালে ভালো বালিকা মহাবিদ্যালয়ের ছাত্রী হিসেবে পরিচিতি লাভ করতে হবে।

 

বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের গভর্নিংবডির সভাপতি প্রফেসর আব্দুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন, বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন রয়েল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়শা কবীর লুনা, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, সাবেক কাউন্সিলর জাকির হোসেন ভুলু, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net