, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
ইসিতে দেওয়া ১১ দফা নিয়ে সেমিনার করবে আ.লীগ

ইসিতে দেওয়া ১১ দফা নিয়ে সেমিনার করবে আ.লীগ

dynamic-sidebar

নির্বাচন কমিশনের কাছে দেওয়া ১১ দফা প্রস্তাবনা নিয়ে আগামী মাসে সেমিনার করবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।

মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপ-কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. হাছান মাহমুদের পরিচালনায় বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আমেনা কোহিনূর আলম, আবদুল আউয়াল শামীম, মুমতাহীনা রীতু, ইঞ্জি. তন্ময় আহমেদ, রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত নেতারা জানান, নির্বাচন কমিশনে দেওয়া আওয়ামী লীগের ১১ দফা প্রস্তাবনা নিয়ে আগামী ২ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এ সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতারা আলোচনায় অংশ নেবেন। এছাড়াও এতে পেশাজীবী বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

গত বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ২১ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ের ওই বৈঠকে অংশ নেয়। সংলাপে আওয়ামী লীগ ১১ দফা প্রস্তাবনা দেয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net