, ,

শিরোনাম :
ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ

অসুস্থ বাবাকে দেখা হলো না নুসরাতের

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নুসরাত জাহানের বাবা জাকির হোসেন তালুকদার।
তাকে দেখতে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলেন নুসরাত। কিন্তু বাবাকে দেখা হলো না তার। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে নুসরাতের প্রাণ। পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে বাড়ি নুসরাত জাহানের। এ ঘটনায় নুসরাতের গ্রামের বাড়িতে চলছে স্বজনদের শোকের মাতম।
নুসরাতের স্বজনরা জানান, গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তার বাবা স্ট্রোক করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
অসুস্থ বাবাকে দেখতে বৃহস্পতিবার রাতে জাকির তালুকদারের একমাত্র মেয়ে নুসরাত, তার প্রকৌশলী স্বামী আমিনুল ইসলাম ও তিন বছরের ছেলে মুনতাসিরকে নিয়ে ঢাকা থেকে বাসে করে বরিশাল ফিরছিলেন।
এ সময় তাদের বাসটি মাদারীপুরের শিবচরের সূর্যনগর এলাকায় এক্সপ্রেসওয়ে পৌঁছালে একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান নুসরাত জাহানসহ ওই বাসের চারজন যাত্রী।
আহত হন নুসরাতের স্বামী আমিনুল ইসলাম, ছেলে মুনতাসীর অন্তত ২০ জন। আমিনুল ইসলাম ও তার ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
নিহত নুসরাতের স্বজন আশিক তালুকদার যমুনা নিউজকে বলেন, নুসরাত জাহান তার স্বামীর সাথে ঢাকায় থাকতেন। অসুস্থ বাবাকে দেখতে বাসে করে বরিশালে যাওয়ার পথে প্রাণ হারান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন নুসরতের বাবা ও দুর্ঘটনায় আহত স্বামী এখনও জানেন না তিনি আর বেঁচে নেই।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net