শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪০

শিরোনাম :
বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২ উপকূলীয় মানুষের জীবনযাপন দেখতে বরিশালে ডাচ রাষ্ট্রদূত অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ বরিশাল সিটি প্রশাসকের বরিশাল মহানগর ছাত্রদল নেতা দিপুকে কুপিয়ে জখম

বরিশালে ৪শ কেজি জাটকা জব্দ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ বরিশালে নৌপুলিশ ও মৎস বিভাগের যৌথ অভিযানে চারশত কেজি জাটকা জব্দ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেন বরিশাল অঞ্চলের নৌপুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বরিশাল সিএন্ডবি রোডে ঢাকা- বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা হয়।

 

জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মৎস বিভাগ ও নৌপুলিশ ঢাকা বরিশাল মহাসড়কে রাত সাড়ে ৯টায় যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় তিনটি যাত্রীবাহি বাসে তল্লাসি করে মালিক বিহীন মোট ৪শ কেজি জাটকা জব্দ করা হয়।

 

বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মৎস বিভাগ ও নৌপুলিশ নথুল্লাবাদ বিভিন্ন বাসে যৌথ অভিযান করে ৪শত কেজি ঝাটকা জব্দ করে। এসময় জব্দকৃত মাছের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ মাছগুলো বিভিন্ন মাদ্রাসায় বিলি করা হয়। তাদের এই “বিশেষ কম্বিং অপারেশন ২০২৪” অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net