, ,

শিরোনাম :
বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা
বরিশালে হলুদ অটো চালকদের ৫ দফা দাবি না মানলে আন্দোলনের হুশিয়ারী

বরিশালে হলুদ অটো চালকদের ৫ দফা দাবি না মানলে আন্দোলনের হুশিয়ারী

dynamic-sidebar

আল-আমিন গাজী ॥ বরিশালে শুধুমাত্র হাইওয়ে ব্যাতিত সকল রুটে ব্যাটারী চালিত হলুদ অটো রিকসা চলাচলে অতি দ্রুত বৈধতা প্রদান ও পুলিশের সকল প্রকার হয়রানী থেকে রক্ষা পাওয়ার দাবীতে বরিশাল সিটি কর্পোরেশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১ টায় বিসিসির মেয়র আহসান হাবিব কামাল, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামান, বিআরটিএর পরিচালক মোঃ শাহ আলম, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বরিশাল জেলা ও মহানগর ব্যাটারী চালিত অটো শ্রমিক কল্যান সমিতির নেতৃবৃন্দ(রেজিঃ নং১৬৭৩)ও ব্যাটারী চালিত অটো রিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দ, অটো চালক ও সাংবাদিকদের উপস্থিতিতে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১ নভেম্বরের মধ্যে গ্যাসের সিলেন্ডার কর্তৃক চালিত (নিল গাড়ী) গাড়ী বন্ধ করা যে, সকল হলুদ অটোর ব্লু বুক পুলিশ আটকে রেখেছে তা ফিরিয়ে দেওয়া ও হাইওয়ে ব্যাতিত সকল সড়কে সব সময় ব্যাটারী চালিত অটো চলাচলে বৈধতা প্রদান না করলে সড়ক অবরোধসহ বড় ধরনের সিদ্ধান্ত নিবেন বলে হুশিয়ারীদেন অটো চালক শ্রমিক ও তাদের মালিক সমিতি সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মহানগর ব্যাটারী চালিত অটো শ্রমিক কল্যান সমিতি উপদেষ্টা মাহমুব হোসেন,কোষাদক্ষ্য জামাল গাজী,প্রচার সম্পাদক লেদু সিকদার,লাইন সম্পাদক আলমগীর হোসেন,সাধারন সম্পাদক আঃ রব মিয়া ও মালিক সমিতির সাধারন সম্পাদক নিজামুল হক নিজাম, সহ সভাপতি হারুন অর রশিদ,সহ সাধারন সম্পাদক তারেকসহ একাধীক নেতৃবৃন্দরা করা হুশিয়ারী দিয়ে বলেন,২০০৯ সাথে সাবেক মেয়র শওকত হোসের হিরন ব্যাটারী চালিত অটো রিক্সা চলাচলের জন্য লাইন্সেস দেন, কিন্তু ২০১৫ সালে বিআরটিএর কিছু অসাধু কর্মকর্তা ও প্রশাসনের কর্মকতারা সহ কিছু লোক মিলে বলে হাইকোর্ট থেকে ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধ করার ঘোষনা হয়েছে । কিন্তু সেই কথা রিট এ কোথাও লেখা নাই যে হলুদ ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধ থাকবে। আমরা চাই বরিশাল নগরীতে যেন সব সড়কে অটো রিক্সা চলাচল করতে পারে । কারন আমরা কোন মহা সড়কে অটো রিক্সা চলাচল করতে দেবো না । আমরা চাই সদর রোড সহ নগরীর সব কয়টি সড়কে হলুদ ব্যাটারী চালিত অটো রিক্সা চলাচল করবে। ও প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ বিসিসির ব্লু বুক ও সড়ক উনমুক্ত করে দিতে হবে । আর যদি আমাদের দাবি আপনারা না মানেন। আগামী ১ তারিখ আমরা সদর রোড সহ জান দিয়ে হলেও নগরীর সব রোডে প্রবেশ করবো। এ দিকে বিসিসি মেয়র আহসান হাবিব কামাল বলেন, অটো রিক্সার ২৬শ১০টি টোকেন অনুমোদন দিয়েছে বিসিসি। কেন প্রশাসন বা বিআরটি এর কর্মকর্তারা সেই টোকেন বা গাড়ি অবৈধ বলে । রাস্তা মেরামত ,সহ শহরের যাবতীয় সব কাজ বিসিসি করে। প্রশাসন শুধু গাড়ি নিয়ান্তন করবে। কিন্তু কেন বা তারা অটো রিক্সার ব্লু বুক আটক করে রেখেছে তা আমাদের জানা নেই। আগামী ১ তারিখের মধ্যে মহা সড়ক বাদে নগরীর সদর রোডে হলুদ অটো রিক্সা চলাচল করবে । যদি অটো শ্রমিকদে দাবি আপনারা না মানেন তা হলে ১তারিখ বিসিসি কতৃপক্ষ কাউন্সিলর বৃন্দ সহ চালক শ্রমিক,মালিক,সংগঠন সবাই সম্মিলিত সাদা কাপড়ে রাজপথে কঠোর আন্দোলনের ডাক দিবে বলে হুশিয়ারী দেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net