সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৫

শিরোনাম :
নিখোঁজের তিন দিন পর কলেজছাত্র রমজান উদ্ধার

নিখোঁজের তিন দিন পর কলেজছাত্র রমজান উদ্ধার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালে নিখোঁজের তিন দিন পর সরকারি বরিশাল কলেজের অনার্সের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম রমজানকে (১৮) খুঁজে পাওয়া গেছে। বর্তমানে তিনি নিজ বাসায় পরিবারের হেফাজতে রয়েছেন। তার ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছে পরিবার।

রমজানের পরিবার জানিয়েছে, তাকে খুঁজে পেতে বিভিন্নভাবে সহযোগিতা করা ব্যক্তি, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলের প্রতি তারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তবে রমজানকে কোথায় এবং কীভাবে উদ্ধার বা খুঁজে পাওয়া গেছে, সে বিষয়ে পরিবার এখনো কোনো বিস্তারিত তথ্য জানায়নি।

জানা গেছে, রমজান বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকার প্রথম গলির খানবাড়ির মরহুম সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি সরকারি বরিশাল কলেজে অনার্সে অধ্যয়নরত।

পরিবারের তথ্যমতে, গত ২৯ জুলাই সকাল আনুমানিক ৮টার দিকে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে মোবাইল ফোনে কথা বলে বাড়ি থেকে বের হন রমজান। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজের খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে। অবশেষে রমজানকে ফিরে পাওয়ায় পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net