, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

বরিশালে ৪ পুলিশ সদস্যকে ক্লোজড

dynamic-sidebar

বরিশালের হিজলা থানারে এক এসআই, ২ এএসআইসহ ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের ইতিমধ্যে থানা থেকে সরিয়ে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম । তিনি জানান, প্রশাসনিক কারনে সোমবার রাতে চার পুলিশ সদস্যকে হিজলা থানা থেকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এজন্য সার্কেল এএসপি কামরুল আহসানকেতদন্তের জন্য নির্দেশও দেয়া হয়েছে। তবে অভিযোগের ধরনের বিষয়ে তিনি বিস্তারিত সবকিছু তদন্ত রিপোর্ট পেয়ে বলবেন বলে জানান। পাশাপাশি তদন্তে সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধে। এদিকে থানা পুলিশ সূত্রে জানাগেছে, ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলো হিজলা থানার এসআই মো. মহিউদ্দিন, এ এসআই সাইফুল ইসলাম ও সরোয়ার বশির এবং কনস্টেবল মাহাতাব। পুলিশের একটি সূত্রে জানিয়েছে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা চলাকালীন ২২ দিনে অসৎ উদ্দ্যেশে জেলেদের আটক করে উৎকোচের বিনিময় ছেড়ে দেয়া , জব্দ করা কারেন্ট জাল বিক্রি করাসহ নানান অভিযোগ উঠেছে ওই চার পুলিশ সদস্যর বিরুদ্ধে। পাশাপাশি গত ১৫ অক্টোবর হিজলা থানার অয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জেলা প্রত্যাহার হওয়া ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের কাছে স্থানীয়রা নানা অভিযোগ তুলে ধরেন বলে জানাগেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net