বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৯

শিরোনাম :
বরিশালে যুবলীগের হামলায় ছাত্র ও শ্রমিকদল নেতা আহত

বরিশালে যুবলীগের হামলায় ছাত্র ও শ্রমিকদল নেতা আহত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল নগরীতে যুবলীগের হামলায় ছাত্রদল ও শ্রমিকলীগের দুই নেতা আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে নগরীর ২৬নং ওয়ার্ড হরিনাফুলিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম এর মুক্তির দাবীতে পোষ্টার লাগানোর সময় বাঁধা দেয়ায় ওয়ার্ড ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক সুজন ও মহানগর শ্রমিকদলের সদস্য এবং ওয়ার্ডের সাবেক সভাপতি বাচ্চুকে পিটিয়ে হাত ভেঙে দেয় ওয়ার্ড যুবলীগ নেতা রিয়াজ হাওলাদার ওরফে নাতি রিয়াজ ও তার সহযোগীরা।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিয়ে যায়।

ভুক্তভোগী সুজন বলেন, এতোদিন আমরা এলাকায় একটা দলীয় প্রোগ্রাম করতে পারেনি। দেশ স্বাধীন হয়েছে তবে এখনও আওয়ামী লীগের এসব ক্যাডাররা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। আমরা এর সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net