, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

বিপ্লব চন্দ্র হাজারী,উজিরপুর প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ নভেম্বর বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, ১ নং নির্বাহী সদস্য কল্যান কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব চন্দ্র হাজারী, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, সদস্য জি এম আকাশ,রফিকুল ইসলাম হিমেল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

ইউএনও মোঃ আলী সুজা বলেন, ‘আপনাদের সহযোগিতা পেলে উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দেশের পক্ষে কাজ করা আরও সহজ হবে। আমি সাধারণ মানুষ হিসেবে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা যেখানেই অনিয়ম দেখবেন সাথে সাথে আমাকে অবহিত করবেন। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net