, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
বুলগেরিয়া থেকে পোল্ট্রি শিল্পজাত দ্রব্য নেবে না আমিরাত

বুলগেরিয়া থেকে পোল্ট্রি শিল্পজাত দ্রব্য নেবে না আমিরাত

dynamic-sidebar

বুলগেরিয়া থেকে পোল্ট্রি শিল্পজাত দ্রব্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাতের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞার ফলে সব ধরনের জীবিত প্রাণী, বন্যপাখি, পোষা পাখি, পাখির বাচ্চা, পোল্ট্রি ও পোল্ট্রির ডিম বুলগেরিয়া থেকে আমিরাতে আমদানি বন্ধ হয়ে যাচ্ছে।

এর আগে নেদারল্যান্ডস এবং ফিলিপাইন থেকেও পোল্ট্রি শিল্পজাত দ্রব্য আমদানি বন্ধ করেছে দেশটি। এবারে প্রাণীদের স্বাস্থ্য নিয়ে কর্মরত একটি আন্তর্জাতিক সংস্থার সতর্কতার ওপর ভিত্তি করে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে আমিরাত। বুলগেরিয়ায় পাখিদের এভিয়েন ইনফ্লুয়েঞ্জার ব্যাপারে সতর্ক করেছে সংস্থাটি।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, সব ধরনের জীবিত প্রাণী, বন্যপাখি, পোষা পাখি, পাখির বাচ্চা, পোল্ট্রি ও পোল্ট্রির ডিম আমদানি বন্ধ রাখতে হবে।

পোল্ট্রির মাংস আমদানির উপর নিষেধাজ্ঞা থাকলেও রোগমুক্ত এলাকার ২৫ কিলোমিটার দূর থেকে স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট থাকা সাপেক্ষে মাংস আমদানি করা যাবে।

আমদানিকৃত এসব দ্রব্য দেশে প্রবেশের সময়ই হালাল সার্টিফিকেট, স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করে দেখা হবে।

এছাড়া এসব পণ্য ক্ষতিকর কি না, সেটা যাচাইয়ের জন্য তাৎক্ষণিকভাবে ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করে দেখা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই সেগুলো দেশে প্রবেশের অনুমতি পাবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net