বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৯

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

dynamic-sidebar

উজিরপুর প্রতিনিধি ।।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার নতুন শিকারপুর টু শিকারপুরবন্দর সড়কের মুণ্ডপাশা নামক স্থানে ইটবাহী ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত।

 

 

প্রত্যক্ষদর্শী,পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, ২৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর থেকে বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোস্তফা হাওলাদারের ছেলে রোমান হাওলাদার (২২)  মোটরসাইকেল যোগে কর্মস্থল শিকারপুর বন্দরের যাওয়ার পথে মুন্ডপাশা গ্রামের তারা বাড়ি পারমুল্লার দিঘিরপার নামক মোড়ে ইটবোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন।

 

 

নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রোমানের বাড়ির উপরের চাচা ৭ নং বামরাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন। উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ মিজানুর রহমান জানাল, সড়ক দুর্ঘটনায় নিহত রোমানের লাশ উদ্ধার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে  স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

ট্রলি চালকের পরিচয় পাওয়া যায়নি। উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জান, সড়ক দুর্ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। চালক পালাতক করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net