মোঃ নাসির হোসেন,গৌরনদী প্রতিনিধি: ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে উত্তর জেলা যুবদল বিএনপির উদ্যোগে শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৩ নভেম্বর) বরিশাল উত্তর জেলা যুবদল গৌরনদী বাস স্টান্ডের প্রধান সড়কে এক বর্নাঢ্য শোভাযাত্রা করেছে।
শোভাযাত্রা শেষে শাহ আলম ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,বরিশাল জেলা উত্তর জিয়া মঞ্চের সভাপতি এডভোকেট বিপ্লব তালুকদার, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ,বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ শুভ।

পরবর্তীতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। এছাড়া, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব ভিপি সেলিম, বরিশাল জেলা উত্তর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক হোসনেয়ারা বেবি, গৌরনদী পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব গাজী, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য মাসুম হাওলাদার, গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাব, উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার মোল্লা, গৌরনদী পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুর আলম হালদার, গৌরনদী উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জব্বার খান, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেদী আকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply