, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
বাংলাদেশের উন্নয়নে নেদারল্যান্ড সরকার কাজ করবে : আন্দ্রে কারসটেন্স

বাংলাদেশের উন্নয়নে নেদারল্যান্ড সরকার কাজ করবে : আন্দ্রে কারসটেন্স

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ 
বর্তমানে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময় পার করছে বলে মন্তব্য করেছেন, নেদারল্যান্ডস এ্যাম্বেসীর হেড অব মিশন আন্দ্রে কারসটেন্স। এ সময়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলেন তিনি।

আজ বুধবার (২৭ নভেম্বর) বিকেল চারটায় বরিশাল নগরীর সদর রোডের একটি আবাসিক হোটেলের সেমিনার রুমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নেদারল্যান্ড সরকারের সহযোগিতায় সমতায় তারুণ্য, ইয়ুথ ফর ইকুয়ালিটি প্রকল্প নিয়ে বরিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় তিনি বলেন, নেদারল্যান্ড সরকার বাংলাদেশের উন্নয়নে এক সাথে কাজ করবে। বাংলাদেশের একটা সোনালী অতীত আছে সেটিকে ধরে রাখতে হবে। তরুণরা একটা নতুন সময় নিয়ে এসেছে তাদেরকে সহযোগিতা করতে হবে।

মতবিনিময় কালে তিনি এ প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়কসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net