বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২১

শিরোনাম :
চক্রান্তকারীরা দেশে দাঙ্গা লাগাতে চায়: স্বপন

চক্রান্তকারীরা দেশে দাঙ্গা লাগাতে চায়: স্বপন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন দেশ-বিদেশের চক্রান্তকারীরা দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চায়।

রাষ্ট্র মেরামতের জন্য তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ শুক্রবার সন্ধ্যায় জেলার গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটোরিয়ামে পৌর বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে তা অনেকেরই ভাল লাগেনা। এ জন্য পরিকল্পিতভাবে আমাদের দেশে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংকট তৈরি করার নীলনকশা চলছে। তাই দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শফিকুর রহমান শরীফ স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ মিয়া ও যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন।

প্রতিনিধি সভায় গৌরনদী পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net