, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা

অস্থির বরিশালের আলু ও পেঁয়াজের বাজার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক 
বরিশালে বাজারে আলু ও পিঁয়াজের বাজার অস্থির। ইচ্ছামাফিক বিক্রি হচ্ছে এ দুই নিত্যপণ্য।

শুক্রবারের (২৯ নভেম্বর) জেলা শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে ৬৮ টাকা হলেও খুচরা বাজারে ৭০ থেকে সর্বোচ্চ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। একইভাবে দেশি পেঁয়াজে প্রতি কেজিতে দুই দিনের ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। প্রতি কেজে ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।

এদিকে সয়াবিন তেল কিনতে হলে সাথে অন্য পণ্য নিতে হবে বলে কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা শর্ত বেঁধে দিয়েছেন। তাছাড়া লিটারে মাত্র এক টাকা লাভ থাকায় দোকানিরা বিক্রি করতে আগ্রহ হারাচ্ছেন।

বাজার রোডের সঞ্জয় সাহাসহ অন্য ব্যবসায়ীরা বলছেন, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজের দর বৃদ্ধি ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের তেমনি একটা দাম বাড়েনি। তবে কমেছে সবজির দর। যার কোনটা অর্ধেকে নেমেছে। এক্ষেত্রে কিছুটা স্বস্তি বিরাজ করছে।

এ নিয়ে ক্রেতারা বলছেন, আয় বাড়েনি বলে তাদের চাহিদার রেশ টানতে বাধ্য হচ্ছেন। এক্ষেত্রে দোকানিরা ইচ্ছামাফিক পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করায় বাজার তদারকিতে প্রশাসনের ভূমিকা রাখার দাবি করছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net