বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২১

শিরোনাম :
বরিশালে নিখোঁজ শিক্ষার্থী উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করল বিএম কলেজ ছাত্রদল

বরিশালে নিখোঁজ শিক্ষার্থী উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করল বিএম কলেজ ছাত্রদল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: 
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মানবিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো বরিশালে। নিখোঁজ এক শিক্ষার্থীকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছেন বরিশাল সরকারি বিএম কলেজ শাখা ছাত্রদলের এক কর্মী আরিফুর রহমান। জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৭টায় বগুড়ার ধুনট উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা ও শেরপুরের (আরডিএ) স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. আল-হাম ইসলাম কোচিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

 

নিখোঁজের দুই দিন পর শনিবার (২৬ এপ্রিল) বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় শারীরিকভাবে অসুস্থ অবস্থায় আল-হাম ইসলাম-কে উদ্ধার করেন বিএম কলেজ ছাত্রদলের কর্মী আরিফুর রহমান। এসময় অসুস্থ স্কুল শিক্ষার্থী তার ব্যবহত মানিব্যাগ ও মোবাইল ফোন হারিয়ে ফেলেন, ফলে পরিবার তার সঙ্গে কোনো যোগাযোগ করতে সক্ষম হয়নি।

 

 

পরবর্তীতে,ছাত্রদল কর্মী আরিফুর রহমানের সহযোগীতায় প্রাথমিক সহায়তা প্রদান করেন এবং তাঁর পরিবারের সাথে যোগাযোগ করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময়, আল-হাম ইসলামের পরিবারের পক্ষ থেকে ছাত্রদলের এই মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

এবিষয়ে ছাত্রদল কর্মী আরিফুর রহমান জানান, একটি কাজে নথুল্লাবাদ বাজারের কাছে যেতেই চোখে পড়ে এক স্কুল শিক্ষার্থী বসে বসে কাঁদছে, পড়ে তার কাছে গিয়ে সবকিছু শুনে তার পরিবারের সদস্যদের খবর দিয়ে তাদের হাতে তুলে দেই।
এবিষয়ে মহানগর ছাত্রদলের এক নেতা বলেন, আরিফুরের এই ঘটনা প্রমাণ করে যে, ছাত্রদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং মানবিকতা, দায়িত্ববোধ ও সহমর্মিতার শক্তিশালী এক নাম। সংগঠনের পক্ষ থেকে আরিফুর রহমানের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net