বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২১

শিরোনাম :

বরিশালে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব চরমে

dynamic-sidebar

পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত নগরী
নিজস্ব প্রতিবেদক
বরিশাল মহানগর বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। নগরীর একটি জমি দখলকে কেন্দ্র করে উদ্ভূত দ্বন্দ্বে দুই গ্রুপ এখন মুখোমুখি অবস্থানে। এ নিয়ে সম্প্রতি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, মানববন্ধন ও কর্মসূচি পালনের ফলে বিষয়টি এখন বরিশালের “টক অফ দ্য টাউন” এ পরিণত হয়েছে।

সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির পক্ষ থেকে নগরীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “যারা অপরাধ করেছে, তারাই নিজেদের সাফাই গাইতে সংবাদ সম্মেলনের আশ্রয় নিয়েছে। একজন মামলার আসামি কিভাবে প্রেসক্লাবের মতো জায়গায় সংবাদ সম্মেলন করতে পারে, তা আমার বোধগম্য নয়।”

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা, মুসা কাজল, জহিরুল ইসলাম লিটুসহ অসংখ্য নেতাকর্মী।

অন্যদিকে, আফরোজা খানম নাসরিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দল। সোমবার বিকেলে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে বক্তারা বলেন, “একজন দলের লোক হয়ে অপর দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করতে পারেন না। এটি দলের শৃঙ্খলার পরিপন্থী।”

মানববন্ধনে বক্তারা বিএনপির হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আফরোজা খানম নাসরিন যেভাবে অপপ্রচার চালিয়েছেন, তার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

এছাড়া, মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম খান, মাহফুজ খান ও স্বেচ্ছাসেবক দলের মহানগর আহ্বায়ক মঞ্জু। বক্তারা দলের ঐক্য ও শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।

এই অভ্যন্তরীণ কোন্দলে বরিশালের রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত, এবং সাধারণ কর্মীরা বিভ্রান্তির মধ্যে পড়েছেন বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে এসেছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net