বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ

বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা ঢাকায় আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক

বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেসা আফরোজকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার গভীর রাতে রাজধানীর বাসা থেকে তাঁকে আটক করা হয়।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল গভীর রাতে জেবুন্নেসা আফরোজকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।’

জেবুন্নেসা আফরোজ ছিলেন দশম জাতীয় সংসদের সদস্য। তাঁর স্বামী শওকত হোসেন হিরণ বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র ছিলেন। ২০১৪ সালের ৯ এপ্রিল হিরণের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেবুন্নেসা জয়লাভ করেন।

তাঁদের পারিবারিক ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম বলেন, ‘কী কারণে তাঁকে (জেবুন্নেসা আফরোজ) আটক করা হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net