বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৬

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক

বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট তারেক আল ইমরান।

শনিবার (১৭ মে) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে বরিশাল জেলা শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তারেক আল ইমরানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে গত ২৭ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়। আওয়ামী লীগ কর্মীকে বালুমহালের ইজারা পাইয়ে দিতে এক সেনা সদস্যকে ধরে নিয়ে হোটেল কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net