রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৫

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বরিশালে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত

বরিশালে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
বরিশালে সালিশ বৈঠকের সিদ্ধান্ত মেনে না নেয়ায় প্রতিপক্ষের হামলায় আহত রাবেয়া বেগম (৭০) নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। রোববার (১৮ মে) নগর পুলিশের বন্দর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এ মামলা করেছে নিহতের নাতি জুলহাস খান। এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

 

তিনি বলেন, শনিবার (১৭ মে) বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার রাতে তিনি হামলার শিকার হয়েছেন মামলায় উল্লেখ করা হয়েছে। এর আগে কয়েক দিন আগে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী চৈতন্য স্কুল সংলগ্ন নিজ বাড়িতে ঘর উত্তোলন শুরু করেন নিহত বৃদ্ধাসহ তার স্বজনরা।

 

এ সময় প্রতিবেশী আবুল কালাম আজাদ, তার ছেলে বানারীপাড়া ভূমি অফিসে কর্মরত সুজন হাওলাদারসহ বেশ কয়েকজন ঘর উঠাতে বাধা দেয়। এ দ্বন্দ্ব নিরসনে শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে বৃদ্ধার নিজ বাড়িতে সালিশ বৈঠক বসে দু’পক্ষ। এ সময় নিহত বৃদ্ধাসহ তার স্বজনরা সালিশ মেনে নিলেও প্রতিপক্ষ তা অমান্য করে। এরপর বৈঠক শেষে হামলা চালিয়ে নিহত বৃদ্ধাসহ পাঁচজন আহত হয়েছে বলে অভিযোগ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net