বাণিজ্যমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারীর আগে অর্থাৎ ৯০দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তখন এ সরকার অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করবে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে ভোলা ভাসানী মঞ্চে জেলা আওয়ামীলীগের প্রয়াত নেতা ওবায়দুল হক বাবুল মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্বরণসভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, দ্বীপ জেলা ভোলা হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত জেলা। ভোলা আর বিচ্ছিন্ন থাকবে না। ইতোমধ্যে ৪০ কোটি টাকা ব্যয় করে ভোলা বরিশাল ব্রিজের পরিক্ষা-নিরীক্ষা কাজ চলছে। আমরা আজ গর্বিত ভোলার বোরহানউদ্দিনে গ্যাস ফিল্ডের পাশে আরো ৭২০ বিলিয়ন গণফুট গ্যাস পেয়েছি।
সমগ্র বাংলাদেশে মোট গ্যাসের পরিমাণ সাড়ে ১২ ট্রিলিয়ন। তার মধ্যে থেকে ভোলায় ১.২ ট্রিলিয়ন গ্যাস। ভোলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে কাজ চলছে। ভোলার বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন রোধে কাজ চলছে। তাই সকলে মিলেমিশে কাঁধে কাধ মিলিয়ে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবো।
ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে এসসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মনিরুজ্জামান মনির, (বিজেএমই)’র সহ-সভাপতি বাহলুল মোল্লা, প্রয়াত বাবুল মোল্লার আপন ভাই মুকুল মোল্লা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেরফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকীব, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব প্রমুখ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply