খবর বরিশাল ডেস্ক:
বরিশাল নগরী থেকে ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসায় ডিএমপির সিআইডির একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
হত্যা মামলার ঘটনায় বিশেষ অভিযানে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি বলেন, আসামিকে নিয়ে আভিযানিক টিম এরই মধ্যে ঢাকার পথে রওনা দিয়েছে। মামলার বিষয়ে সংশ্লিষ্ট থানা বিস্তারিত জানাতে পারবে।
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি।
দায়ের করা হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। একই মামলায় ২২ নম্বর আসামি তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply