বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০১

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

dynamic-sidebar

ইমাম মাহাদী, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, ঝালকাঠি পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, তথ্য অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিণ।

আলোচনা সভায় টিআইবি’র ধারণাপত্র উপস্থাপনের পাশাপাশি ঝালকাঠি ইয়েস গ্রুপের পরিচালনায় ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ রিপোর্ট উপস্থাপন করা হয়, যেখানে স্থানীয় পর্যায়ে তথ্য অধিকার কার্যক্রমের চিত্র এবং নাগরিক সচেতনতার প্রভাব তুলে ধরা হয়।

জেলা প্রশাসক আশরাফুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “নাগরিকরা তথ্য জানার অধিকার ব্যবহার করলে প্রশাসন আরও স্বচ্ছ ও দায়বদ্ধ হয়। এটি সমাজে জবাবদিহিতা ও উন্নয়নের পথ সুগম করে।”

পুলিশ সুপারসহ অন্যান্য বক্তারাও তথ্য অধিকার কার্যক্রমের প্রয়োজনীয়তা ও নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সরকারি তথ্যের সহজলভ্যতা ও ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব।

সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে আরও কার্যকর তথ্য অধিকার প্রচারণা চালানোর প্রতিশ্রুতি দেওয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net