খবর বরিশাল ডেস্ক :
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরগুনার বাসিন্দা অসিম সরকার (৩৮), বাবুল হোসেন (৩৩) ও আবদুল হক (৬৮) মারা গেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১৩৮ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে ছয় জেলায় মোট ৪১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বরিশালে ১১৬, পটুয়াখালীতে ৯৪, ভোলায় ১৯, পিরোজপুরে ২৬, বরগুনায় ১৪৪ এবং ঝালকাঠিতে ১৭ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩ হাজার ৬৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে ১৩ হাজার ২৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে মৃত্যুবরণ করেছেন ৩৩ জন। তাদের মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮ জন, বরগুনায় ১৪ জন ও এক জনের মৃত্যু হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply