বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৮

শিরোনাম :
বরিশাল সদর আসনে প্রার্থীতা ঘোষণা করলেন বিএনপি নেতা আলী হায়দার বাবুল

বরিশাল সদর আসনে প্রার্থীতা ঘোষণা করলেন বিএনপি নেতা আলী হায়দার বাবুল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসন (বরিশাল-৫) থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল।

রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থীতা ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিতে চাই। বরিশালবাসী সবসময় গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে ছিল, এবারও তারা পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে আমি আশাবাদী।”

এ সময় তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি, দলের সাংগঠনিক অবস্থা এবং নির্বাচনী ইশতেহার প্রণয়নের প্রাথমিক পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সংবাদ সম্মেলনে বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট আলী হায়দার বাবুল দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর বিএনপির নেতৃত্বে সক্রিয় রয়েছেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দলের নেতাকর্মীরা জানান।

এদিকে, বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ২১টি আসনে দলীয় মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে বরিশাল-৫ (সদর) আসনটি দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামী সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে অনলাইনে যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বরিশাল-৫ (সদর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন চারজন নেতা। মজিবর রহমান সরোয়ার, আবু নাসের রহমতউল্লাহ, এবায়েদুল হক চাঁন এবং মনিরুজ্জামান ফারুক। দলীয় সূত্র বলছে, বৈঠক শেষে দক্ষিণাঞ্চলের এই গুরুত্বপূর্ণ আসনে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে চলতি মাসের শেষ অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net