শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭

শিরোনাম :
বিবির পুকুর পাড়ে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম

বিবির পুকুর পাড়ে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :
বরিশালে আবারও প্রকাশ্যে কুপিয়ে জখমের ঘটনা। বুধবার রাতে নগরীর বিবির পুকুরপাড়ে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক যুবক। ঘটনার পর পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা ও আতঙ্ক।

জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে সোহেল চত্ত্বর সংলগ্ন এলাকায় মো. উজ্জ্বল নামের ওই যুবকের ওপর অতর্কিত হামলা চালায় কয়েকজন মুখোশধারী। স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, উজ্জ্বলের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখমের চিহ্ন রয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধু “তার বাবার সঙ্গে এলাকার কারো ঝামেলা হয়েছিলো।

আমরা ঘটনাস্থলে গেলে হঠাৎই কয়েকজন মুখোশধারী এসে হামলা চালায়। উজ্জ্বলকে এলোপাতাড়ি কোপায় তারা। আমাকেও আঘাত করার চেষ্টা করেছিল।”

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সন্ধ্যার পর থেকে সাধারণ মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছেন। “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীদের শনাক্তে একাধিক টিম কাজ করছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।”

কতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এদিকে পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net