খবর বরিশাল ডেস্ক
বরিশালে টেলিভিশন, রেডিও, মাল্টিমিডিয়া ও অনলাইন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিমজা)–এর নতুন সদস্য পদ লাভ করেছেন ২০ জন সংবাদকর্মী।
বুধবার (১৫ ডিসেম্বর) রাতে বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিমজা সভাপতি মুরাদ আহমেদ।
সভায় সংগঠনের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক কাওছার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন নির্বাহী সদস্য ফিরদাউস সোহাগ, জসিম জিয়া, এম মোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ অমিত হাসান এবং প্রচার সম্পাদক আল আমিন জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০ জন সংবাদকর্মীকে বিমজার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন সদস্যরা হলেন— নিকুঞ্জ বালা পলাশ (গাজী টিভি), সাঈদ মেমন (বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া), মর্তুজা জুয়েল (দীপ্ত টিভি), শাহিন হাসান (বাংলাভিশন), মিথুন সাহা (বৈশাখী টিভি), পারভেজ রাসেল (মাই টিভি), সাঈদ পান্থ (চ্যানেল আই), নজরুল বিশ্বাস (চ্যানেল এস), মুজিব ফয়সাল (এসএ টিভি), আরিফ উল ইসলাম (আরটিভি), মজিবর রহমান নাহিদ (গ্লোবাল টিভি/বরিশাল পোস্ট), কামাল পুলক (এনটিভি মাল্টিমিডিয়া), খান রুবেল (কালবেলা মাল্টিমিডিয়া), হৃদয় (যমুনা টিভি ক্যামেরাম্যান), শফিক (দেশ টিভি ক্যামেরাম্যান), জুয়েল (বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া ক্যামেরাম্যান), জুয়েল রানা (সমকাল মাল্টিমিডিয়া), এইচ আর হীরা (বাংলাদেশের আলো/খবর বরিশাল মাল্টিমিডিয়া), পাভেল ফেরদৌস ইমন (বরিশাল টিভি মাল্টিমিডিয়া) ও এইচ এম হেলাল (ভয়েস অব বরিশাল মাল্টিমিডিয়া)।
সংগঠনের নির্বাহী কমিটির সভা শেষে বিমজার প্রচার সম্পাদক আল আমিন জুয়েল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে বাংলাদেশের আলো’র বরিশাল প্রতিনিধি ও খবর বরিশাল-এর সম্পাদক এইচ আর হীরা-কে বিমজার সদস্য হিসেবে মনোনীত করায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বিমজার সঙ্গে সম্পৃক্ত হয়ে পেশাদার সাংবাদিকতা ও সংগঠনের কার্যক্রমে ভূমিকা রাখতে তিনি আগ্রহী।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply