খবর বরিশাল ডেস্ক
বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় নুরুল হক রুবেলসহ অন্যান্য নবপদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরানো হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবপদোন্নতিপ্রাপ্তদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানকালে নবপদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠা, সততা ও জনগণের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান অতিথিরা। পদোন্নতি প্রাপ্ত নুরুল হক রুবেলসহ অন্যান্যরা এই অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জনগণের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply