বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২১

শিরোনাম :

বরিশালের ছয়টি আসনে ৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক

ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিমের সম্মানে বরিশাল-৫ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। ছবি : এনটিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনের ৪৩ প্রার্থীর মধ্যে সাতজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল।

সন্ধ্যা ৬টায় জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন এই তথ্য নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ে সাত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বরিশাল সদর-৫ (সদর) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। এরপর হেলাল ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানান। দুপুর আড়াইটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হেলাল মনোনয়ন প্রত্যাহার করেন।

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিমকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মোয়াযযম হোসাইন হেলাল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করতে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানাচ্ছি। যারা জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দিতে চেয়েছিলেন, তারা যেন এখন ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে সমর্থন করেন।

বরিশালে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন বরিশাল ৫ (সদর) আসনে জামায়াতের প্রার্থী মোয়াযযম হোসাইন হেলাল, এবি পাটির তারিকুল ইসলাম এবং খেলাফত মজলিসের এ কে এম মাহবুব আলম।

বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী তারিকুল ইসলাম এবং খেলাফত মজলিসের প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বরিশাল ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান এবং জাতীয় পার্টির আরেক প্রার্থী ইকবাল হোসেন তাপস মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net