বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৯

সেনাবাহিনীর অভিযানে গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক

সেনাবাহিনীর অভিযানে গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: 
মেজর ইয়াসির আরাফাতের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বরিশালের গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গৌরনদী উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি অভিযান চালায়। এ সময় কৌশিক (২৫) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-কুয়াকাটা রুট ব্যবহার করে মাদক পরিবহন করে আসছিল বলে ধারণা করা হচ্ছে।

আটকের পর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কৌশিককে গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net