মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৫

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
জমকালো আয়োজনে সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের বনভোজন অনুষ্ঠিত

জমকালো আয়োজনে সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের বনভোজন অনুষ্ঠিত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥

বরিশালের ঐতিহ্যবাহী সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের সদস্য ও কার্যনির্বাহী কমিটির সম্মানে এক বর্ণাঢ্য বনভোজনের আয়োজন করা হয়। গতকাল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা আয়োজন, মিলনমেলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সদস্যরা সময় কাটান। উল্লেখ্য, ১৯৮৯ সালে কিছু তরুণ প্রাণোচ্ছল যুবকদের সমন্বয়ে বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক কাজী নাসির উদ্দিন বাবুল ক্লাবটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সেতুবন্ধন ক্লাব ও পাঠাগার এলাকাবাসীর কাছে একটি আস্থার নাম হিসেবে পরিচিত। বর্তমানে ক্লাবটি ১৬৪ জন সদস্য নিয়ে পথচলা অব্যাহত রেখেছে।

 

এর মধ্যে ১৫ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করছে। প্রায় দেড় যুগ পর এক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি পদে নির্বাচিত হন প্রতিষ্ঠাতার বড় ছেলে, বিশিষ্ট সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল রাসেল। তার নেতৃত্বে ক্লাবের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে বলে সদস্যরা মত প্রকাশ করেন। বনভোজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি কাজী আব্দুল্লাহ আল রাসেল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলী আহমদ মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ, ক্লাবের প্রতিষ্ঠাতার সহধর্মিণী কাজী মেহেরুন্নেসা বাবুল, উপদেষ্টা কাজী হিরোন আলীসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

 

নবাগত সভাপতি কাজী আব্দুল্লাহ রাসেল তার বক্তব্যে ক্লাবের সদস্যদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কথা বলেন। একই সাথে তিনি ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ক্লাবের তরুণ সদস্যদের সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো চীফ মুরাদ আহমেদ, সিনিয়র সাংবাদিক এম আমজাদ হোসাইন, গোপাল সরকার, জিয়া উদ্দিন বাবু,

 

দৈনিক আজকের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী রাব্বি, দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও ক্লাবের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য কাজী রাফি, দৈনিক আজকের বার্তা পত্রিকার সহ-সম্পাদক সাঈদ পান্থ, দৈনিক আজকের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার এইচ এম সোহেল, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বরিশাল ব্যুরো এইচ আর হীরা, নিজাম কাজী প্রমূখ।

 

অনুষ্ঠানে বক্তারা ক্লাবের ঐতিহ্য ও কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net