মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৫

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

আজ বরিশালে আসছেন তারেক রহমান

dynamic-sidebar

>>দক্ষিণাঞ্চলের বৃহৎ সমাবেশের লক্ষ্য<<
খবর বরিশাল ডেস্ক :  
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে বড় ধরনের জনসমাবেশে যোগ দিতে আজ বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নগরজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) নগরীর বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। সমাবেশ ঘিরে ইতোমধ্যে মাঠ প্রস্তুতের কাজ শেষ হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, বেলস পার্কে মঞ্চ তৈরির কাজ জোরেশোরে চলছে। বাঁশ ও কাঠামো দিয়ে মঞ্চ ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হচ্ছে। কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন, যাতে নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি সম্পন্ন করা যায়।
নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সমাবেশস্থলে পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। মহানগর ও জেলা বিএনপির নেতারা জানান, দীর্ঘ বিরতির পর বরিশালে তারেক রহমানের উপস্থিতি দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাদের মতে, এই সমাবেশ দলকে সাংগঠনিকভাবে আরও চাঙ্গা করবে।
দলীয় সূত্র বলছে, দীর্ঘ দুই দশক পর বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একারণে  দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে যোগ দেবেন। আয়োজকরা এটিকে অঞ্চলের সবচেয়ে বড় নির্বাচনী জমায়েত হিসেবে তুলে ধরতে চান। সম্ভাব্য উপস্থিতি কয়েক লাখ ছাড়াতে পারে ধরে নিয়ে দায়িত্ব বণ্টন ও ব্যবস্থাপনা পরিকল্পনা সাজানো হয়েছে।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন জানিয়েছেন, সকাল ১১টায় সমাবেশ শুরু হবে। নির্ধারিত সময়ের কিছু পর হেলিকপ্টারে করে সভাস্থলে পৌঁছাবেন তারেক রহমান এবং বক্তব্য শেষে একইভাবে ফিরে যাবেন। সফরসূচিতে আলাদা কোনো পথসভা নেই বলেও তিনি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, মঞ্চ, সাউন্ড সিস্টেম ও অন্যান্য লজিস্টিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্রশাসনের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net