বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৮

শিরোনাম :
রাজাপুরে পানিতে ডুবে শিশু শ্রেণির ছাত্রীর মৃত্যু

রাজাপুরে পানিতে ডুবে শিশু শ্রেণির ছাত্রীর মৃত্যু

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলার বলাইবাড়ি এলাকায় পানিতে ডুবে জান্নাতি নামে এক শিশু শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার নুর হোসেন হাওলাদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের পানিতে অসাবধানতাবশত পড়ে গেলে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, জান্নাতি খুবই চঞ্চল ও সবার প্রিয় ছিল।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net