বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৫

শিরোনাম :
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল

বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল

dynamic-sidebar

দেশের ছয় জেলায় বিপুল ব্যয়ে নির্মাণের বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকা ছয়টি হাসপাতাল চালু করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে হাসপাতালগুলো চালুর নির্দেশ দেন। আগামী আগস্ট মাসে এসব হাসপাতাল উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর মধ্যে বরিশালের শিশু হাসপাতালের অধিকাংশ কাজ এখনও শেষ হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকায় বিশেষায়িত ২০০ শয্যার শিশু হাসপাতালের ভবন এখনও স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করেনি গণপূর্ত বিভাগ। ভবনের লিফট, পানি ও বিদ্যুতের সাবস্টেশনসহ বহু কাজ এখনও বাকি পড়ে আছে। এমনকি ২০০ শয্যার মধ্যে রয়েছে মাত্র ৬৫টি। এসব শয্যা বিভিন্ন কক্ষে ছড়িয়ে রাখা হয়েছে। এর কারণ কর্মকর্তারা আসলে যেন বুঝতে পারেন যেকোনো সময় উদ্বোধন করা সম্ভব হবে। বাস্তবে এসব শয্যার কাজও পুরোপুরি শেষ হয়নি। এসব কারণে হাসপাতালের সব কাজ সম্পন্ন করে আগামী আগস্টে প্রধানমন্ত্রী উদ্বোধন করতেতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net