বরিশাল মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোডস্থ কাজীপাড়া মাথা জামে মসজিদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিনের এপিএস মাহাবুব নাহিদের ছেলে আওসাফ রহমানের আশু সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার যোহরের নামাজের পর আয়োজিত এ দোয়া মাহফিলে আওসাফ রহমানের দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম। অনুষ্ঠানের আয়োজন করেন বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর কৃষকদলের আহ্বায়ক সায়েদ তালুকদার, মহানগর ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, মাহামুদুল হাসান, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে উপস্থিত সবাই আওসাফ রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
Leave a Reply